azamkhan_swadeshnews24.jpgএকাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম মারা গেছেন। বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোলাম আযমের পিএস আবুল কালাম আজাদ বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের জানানো হয়েছে রাত ৯টা ৫০ মিনিটে গোলাম আযম মারা গেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেননি চিকিৎসকরা। হাসপাতালে উপস্থিত গোলাম আজমের মসজিদের খাদেম রেজাউল করিমও বিষয়টি  নিশ্চিত করেছেন। এর আগে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সিসিইউতে নেয়া হয় গোলাম আযমকে। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *