ফেনীতে ২০টি স্বর্ণের বারসহ ছাত্র আটক

Arrest_swadeshnews24ফেনীর মুহুরীগঞ্জে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ মোহাম্মদ মোর্শেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহন থেকে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। আটক মোহাম্মদ মোর্শেদ চট্রগ্রামের ফটিকছড়ি এলাকার দৌলন এলাকার আবুল কালামের ছেলে ও চট্রগ্রামের সাউদান ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র। 
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়েক চেকপোষ্ট বসিয়ে অভিযান চালায়। এসময় চট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেসৌদিয়া পরিবহনের যাত্রীবাহি একটি বাস মুহুরীগঞ্জ এলাকায় গতিরোধ করে পুলিশ। পরে বাসটিতে তল্লাশির এক পর্যায়ে মোহাম্মদ মোর্শেদ নামে এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে তার পকেট থেকে কসটেপ মোড়ানো দুটি প্যাকেটে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে। আটক মোহাম্মদ মোর্শেদ চট্রগ্রামের সাউদান ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র।
এঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি