এবার আইটেম গানে অভিনয় করলেন সফল জুটি বাপ্পি ও আঁচল। এটি কোন নায়ক নায়িকার প্রথম আইটেম গান। অনেকটা চেন্নাই এক্সপ্রেসের লুঙ্গিড্যান্স স্টাইলের। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে চাকভুম চাকভুম আইলো কুলসুম/ ড্যান্স ড্যান্স/ লুঙ্গিড্যান্স গানে বেশ মজা করে নাচলেন বাপ্পি ও আঁচল। নৃত্য পরিচালনায় ছিলেন হাবিব। এফডিসিরি ৪ নম্বর ফ্লোরে এই গানের শুটিং হয়েছে। কবির বকুলের লেখা এ গানের সংগীত পরিচালক আলী আকরাম শুভ, কণ্ঠ দিয়েছেন রমা ও রুপম। পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের একজন এমএন ইস্পাহানী বলেন, গল্পের প্রয়োজনে এই আইটেম গানটি তৈরি করা হয়েছে। এবং বেশ মজা করে এর চিত্রায়ণ হয়েছে যা দর্শকদের ভাল লাগবে। একই কথা বললেন ছবির নায়িকা আঁচল। বলেন, খুবই মজার একটা গান। খুব ভাল লেগেছে কাজ করতে। দর্শকদেরও ভাল লাগবে। দিগন্ত চলচ্চিত্রের ব্যানারে নির্মীয়মান ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’র শুটিং ডাবিং শেষ। চলছে ব্যাকগ্রাউন্ডের কাজ। সুপার অ্যাকশনধর্মী এ ছবিতে অভিনয় করেছেন বাপ্পি, আঁচল, তানভীর, অমৃতা খান, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা, ডন ও মিশা সওদাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *