47894_boঅবশেষে গোলের দেখা পেলেন মারিও বালোতেলি। শুধু গোল নয়, দলকে হারের হাত থেকে বাঁচালেন ইতালির এ স্ট্রাইকার। ক্যাপিটাল ওয়ান কাপের চতুর্থ রাউন্ডে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। মঙ্গলবার লিভারপুলের গোল দু’টি এসেছে খেলার শেষ পাঁচ মিনিটে। অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে সফরকারী সোয়ানসিকে এগিয়ে দেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার মারভিন এমনেস। ৮৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল সফরকারীরা। কিন্তু এ সময় দুর্দান্তভাবে স্বাগতিক লিভারপুলকে সমতায় ফেরান বালোতেলি। ফ্যাবিও বরিনির পাস থেকে তিনি গোলটি করেন। এই মওসুমে ইতালির ক্লাব এসি মিরান থেকে ১৬ মিলিয়ন পাউন্ডে তিনি যোগ দিয়েছে লিভারপুলে। ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগে ৭ ম্যাচে কোন গোল পানি নি তিনি। তবে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে তিন ম্যাচে একটি গোল করেছেন ‘ব্যাড বয়’ খ্যাত বালোতেলি। আর ক্যাপিটাল ওয়ান কাপের দ্বিতীয় ম্যাচে তিনি লিভারপুলের হয়ে পেলেন দ্বিতীয় গোল। বালোতেলির গোলে উজ্জীবিত লিভারপুল এরপর দুর্দান্ত হয়ে ওঠে। আর এতে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেজান লভরেন। দিনের অন্য ম্যাচে চেলসিকে রক্ষা করেছেন দিদিয়ের দ্রগবা। শ্রেওয়াসবারির বিপক্ষে চেলসির ২-১ ব্যবধানের জয়ে তিনি করেছেন দারুণ একটি গোল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *