file (8)গ্ল্যামার জগতের হাতছানি যেমন অনেকের জীবন গড়েছে, আবার অনেকে জীবনে দুঃখজনক পরিণতিও ডেকে এনেছে। নায়করা যেমন নিজেদের লুক, ফিগার ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে যান, ঠিক তেমনি নায়িকারাও যৌবন ধরে রাখতে কত কিছুই না করে থাকেন! অনেক সময় এই জগতে টিকে থাকতে এবং নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে গিয়ে অনেক নায়িকারাই প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হন। তবে দুঃখজনক হলেও সত্য যে এই সার্জারির অনেকগুলোই কিন্তু ব্যর্থ হয়। তেমনই কিছু নায়িকাকে নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। তালিকায় আছেন আনুশকা শর্মা থেকে শুরু করে কঙ্গনা রানাউত ও রাখী সাওয়ান্তসহ অনেকেই।

১)কোয়েনা মিত্র
যদিও তার ক্যারিয়ারের গ্রাফ তখন ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু কোনো এক কারণে কোয়েনা মিত্র ভেবেছিলেন যে আরও আকর্ষণীয় ঠোঁট এবং টানা টানা চোখ তাকে আরো সিনেমা পেতে সাহায্য করবে। নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে কোয়েনা প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হন। কিন্তু সবসময় যা ভাবা হয় তাই হয় না। সার্জারির পর কোয়েনার চেহারা আগের থেকেও বাজে দেখালে এই অভিনেত্রীকে আবারও সার্জারির শরণাপন্ন হতে হয়।

২)কঙ্গনা রানাউত
গ্যাংস্টার এবং ও লামহে সিনেমায় কঙ্গনা রানাউতের অভিনয় ব্যাপক প্রশংসা লাভ করে। তবে ঠিক কেন যেন এই অভিনেত্রী নিজেকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না, আর তাই তো আরও বেশী আকর্ষণীয় হয়ে উঠতে কঙ্গনা ‘লিপ জব’ এবং ‘ব্রেস্ট ইমপ্লান্ট’ করান। যদিও দুটি সার্জারিই ভুল হয়, কাজেই প্রথম সার্জারির ভুল সংশোধনে পুনরায় আরও একবার সার্জারির শরণাপন্ন হন কঙ্গনা।

৩)আনুশকা শর্মা 
এই অভিনেত্রী ঠোঁটকে আরও আকর্ষণীয় করে তুলতে ‘লিপ জব’ করান। কিন্তু আনুশকার ঠোঁটের সার্জারি যে সফল ছিল না তা তার মাত্রাতিরিক্ত ফোলা ঠোঁট দেখলেই বোঝা যায়। আর এই ঠোঁট নিয়ে প্রথম কফি উইথ করণ-এ উপস্থিত হলে আনুশকা একেবারে রসিকতায় পরিণত হন। সকলে তার অতিরিক্ত ফোলা ঠোঁট নিয়ে মজা করতে শুরু করলে আনুশকা লিপ জব করানোর ব্যাপারটি চেপে যেতে শুরু করেন। তবে সার্জারি যখন করিয়েছেনই তখন স্বীকার করতে লজ্জা কোথায়?

৪)রাখি সাওয়ান্ত 
নিজেকে আকর্ষণীয় করে তুলতে কোন সার্জারিটি করাননি এই অভিনেত্রী, ঠোঁট থেকে শুরু করে আই ব্রো এমনকি ‘ব্রেস্ট ইমপ্লান্ট’-ও করিয়েছিলেন তিনি। তবে দুঃখজনক হলেও সত্য যে, রাখি সাওয়ান্তের কোনো সার্জারি সফল হয়নি। তিনি চাইলেও এখন আর তার আগের রূপে ফিরে যেতে পারছেন না।

মিনিশা লাম্বা
মিষ্টি চেহারা দিয়ে দর্শকের হৃদয়ে আলাদা স্থান করে নিতে সক্ষম হলেও মিনিশা নিজেকে মিষ্টি নয় বরং আকর্ষণীয় দেখাতেই বেশী আগ্রহী ছিলেন। আর যা হবার তাই হলো মিনিশা নাক এবং ঠোঁটের উপর দিয়ে ছুরি-কাঁচি চালান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *