48259_Aleksandar-Tonevবর্ণবাদী আচরণের দায়ে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন স্কটিশ লীগের শীর্ষ ফুটবলার আলেকজান্দার তোনেভ। স্কটিশ প্রিমিয়ার লীগে প্রতিপক্ষ অ্যাবারডিন দলের ইংলিশ ফুটবলার শাই লোগানকে বর্ণবাদী গালাগালের দায়ে তোনেভকে এ শাস্তি দিল স্কটিশ ফুটবল এসোসিয়েশন। ২৪ বছরের আলেকসান্দার তোনেভের শাস্তির বিপরীতে আপিল করবে বলে জানিয়েছে তার দল সেলটিক। গত আগস্টে ইংলিশ প্রিমিয়ার লীগের দল অ্যাস্টন ভিলা থেকে ধারে (লোন) সেলটিকে যোগ দিয়েছেন এ বুলগেরিয়ান। তবে অ্যাস্টন ভিলা গতকাল এক বিবৃতিতে বলে, তোনেভের বিষয়টিতে অ্যাস্টন ভিলা আপাতত মন্তব্য করতে চায়না। আমরা শাস্তির বিশদ খতিয়ে দেখছি। তবে ফুটবল মাঠে বর্ণবাদী আচরণ দেখতে চাই না আমরাও। বৃটিশ ফুটবলে বর্ণবাদী আচরণের দায়ে  দীর্ঘ মেয়াদি  শাস্তির ঘটনা দেখা গেল গত তিন বছরে তৃতীয়বার। ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডার প্যাট্রিক এভরাকে বর্ণবাদী গালাগালের দায়ে এর আগে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পোহান লিভারপুলের উরুগুইয়ান ফুটবলার লুইস সুয়ারেজ। অপর ঘটনায় কুইন্স পার্ক রেঞ্জার্স ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিন্যান্ডকে বর্ণবাদী গালাগালের দায়ে ৪ ম্যাচে নিষিদ্ধ হন চেলসি তারকা জন টেরি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *