file (12)অফিস শেষে রাজধানীর বিভিন্ন স্থানে হাজার হাজার ঘরমুখো মানুষ বাসের জন্য দাঁড়িয়ে থাকেন। পর্যাপ্ত বাস না থাকায় ভোগান্তিতে পড়েন অনেকেই। ঘরমুখো এসব যাত্রীদের জন্য এখন থেকে থাকছে ‘সারপ্রাইজ বাস’! বিশেষ এ সারপ্রাইজ আপাতত ফার্মগেটের যাত্রীদের জন্যই থাকছে।

রোববার সকালে ঝটিকা এক সফরে রাজধানীর মতিঝিলে পরিবহন ভবনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সারপ্রাইজ বাসের ঘোষণা দেন। এ সময় বিআরটিসির ২৮ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত পেয়ে তাদের তাৎক্ষণিক শোকজের নির্দেশও দেন তিনি।

মন্ত্রী জানান, ফার্মগেট মোড়ে বিকেলে হাজার হাজার অপেক্ষমান ঘরে ফেরা মানুষের ভিড় দেখা যায়। যানবাহন সংকটের কারণে সেখানে মানুষে সীমাহীন দুর্ভোগে পড়েন। এই দুর্ভোগ লাঘবে বিআরটিসির ৮ থেকে ১০টি বাস এখন থেকে প্রস্তুত থাকবে। যাত্রীদের চাপ দেখা গেলেই তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে রিজার্ভ বাসগুলো সার্ভিস দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *