TSC তে শুরু হয়েছে ৫দিন ব্যাপী ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪

গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত পাঁচ দিন ব্যাপী ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪। দেশে অ্যানিমেশন প্রযুক্তি ও চলচ্চিত্রকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৫ সালে ঢাকাবিশ্ববিদ্যায়ের টিএসসি মিলনায়তনে প্রথম অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন।
টিএসসি মিলনায়তনে ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আজ আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আকর্ষণ বাড়াতে অ্যানিমেটেড চরিত্র দিয়ে বিশাল এক তোরন বানিয়ে রাখা হয়েছে টিএসসির প্রধান প্রবেশপথে। জনপ্রিয় সব অ্যানিমেটেড চরিত্র বদলে দিয়েছে পুরো টিএসসি প্রাঙ্গনের চিত্র। অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবের আয়োজন উপলক্ষে এ বর্ণিল সাজ টিএসসির। ছয় দিনব্যাপী এ উৎসবে দেখানো হচ্ছে দেশ-বিদেশের বেশ কিছু বিখ্যাত সিনেমা।
উদ্বোধনের দিনে বাম পাশে দলবেঁধে বসেছেন ঢাবি ফিল্ম সোসাইটির স্বেচ্ছাসেবীরা এবং ডান পাশে রাখা হয়েছে টিকিট কাউন্টার। ছয় দিনব্যাপী এ আয়োজনের প্রথমদিন দেখানো হয়েছে পিক্সার শর্টস, ট্যাংগেল্ড, শের্ক টু। বুধবারে দেখানো হবে মন্টু মিয়ার অভিযান, আপ, ফ্রোজেন, মেগামাইন্ড, অ্যাডভেঞ্চার অব টিনটিন। বৃহস্পতিবার থাকছে ডিসপিকেবল মি, টয় স্টোরি-থ্রি, কুংফু পান্ডা। উৎসবের শেষ দিনে দেখানো হবে রোমিও অ্যান্ড জুলিয়েট, মন্ট্রিস ইউনিভার্সিটি, ফাইন্ডিং নেমো।
প্রতি টিকেটের মূল্য ধরা হয়েছে মাত্র ২০ টাকা। অডিটোরিয়াম কাউন্টারেই টিকিট পাওয়া যাবে। তবে স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করে সম্পূর্ণ বিনামূল্যে অ্যানিমেশন ফিল্ম উপভোগ করতে পারবে।
ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঙ্গে সহযোগি হিসেবে আছে গোল্ডেন হার্ভেস্ট আইসক্রীম লিমিটেড এবং আইসক্রীম ব্র্যান্ড ব্লুপ।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি