‘বাবার মতো শক্ত মানুষ আমি দেখিনি’

3a0a9eaf5f58614c3ea037ee50ab1655-kamrujjamanমুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে সর্বোচ্চ আদালতের রায়ে ফাঁসির দণ্ড বহাল থাকা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান কারাগারে সুস্থ, স্বাভাবিক ও শক্ত আছেন বলে দাবি করেছেন তাঁর ছেলে হাসান ইকবাল। তিনি বলেন, ‘বাবার মতো শক্ত মানুষ আমি দেখিনি।’

আজ বুধবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করেন। সেখান থেকে বেরিয়ে ছেলে হাসান ইকবাল সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের ১০ জন সদস্য আজ সকাল ১০টার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন। কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁরা ভেতরে যান। তাঁরা কামারুজ্জামানের সঙ্গে আধঘণ্টা সময় কাটান। পরিবারের সদস্যরা সকাল ১০টা ৩৮ মিনিট থেকে বেলা ১১টা আট মিনিট পর্যন্ত ভেতরে ছিলেন।

কারাগারে সাক্ষাৎ করেছেন কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার, তাঁর চার ছেলে হাসান ইকবাল, আহমেদ হাসান, ইকরাম হাসান ও হাসান ঈমাম, মেয়ে আফিয়া নূর, ভাই নাজিরুজ্জামান ও আবদুল্লাহ আল মাহাদী, বোন মোহসীনা বেগম ও ভাগনে আবদুল আলিম।

সাক্ষাৎ শেষে বেরিয়ে হাসান ইকবাল সাংবাদিকদের বলেন, ‘বাবা সুস্থ ও স্বাভাবিক আছেন। বাবার মতো শক্ত মানুষ আমি দেখিনি।’

পরে হাসান ইকবাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কামারুজ্জামান তাঁদের বলেছেন, ‘এটা ন্যায়ভ্রষ্ট রায়, রূপকথার কল্পকাহিনি। যাঁরা এই জুলুম করেছেন, একদিন তাঁদের বিচার হবে।’
হাসান ইকবাল বলেন, কামারুজ্জামান ধৈর্য ধারণ করতে বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি শক্ত আছেন। অবিচল আছেন।

কামারুজ্জামানের এই ছেলে বলেন, ‘আমরা তাঁর জন্য শুকনো খাবার, শীতের কাপড় ও কম্বল নিয়ে গেছি। আপিলের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউ করব।’

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি