চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর স্কুলমাঠে দারিদ্র দুরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমুহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি -সমৃদ্ধি কর্মসূচি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের সহযোগি প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বেলা ১০ টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার আগে পিকেএসএফের কর্মকর্তারা সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রকল্পের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
সীমান্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান ড.কাজী খলীকুজ্জমান আহমদ । স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন ,ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী ও জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। এসময় উপকারভোগী সখিনা বেগম ও লাভলী বেগম তাঁদের জীবনের ইতিবাচক পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন।
ড.খলীকুজ্জামান আহমদ বলেন,‘ পৃথিবীর সব ভালো কাজে পুরুষের পাশাপাশি নারীর ভুমিকা অনস্বীকার্য। সমৃদ্ধি কর্মসূচি নারীদেরকে নিজেদের মূল্যায়নের পথ দেখিয়েছে। এই কর্মসূচির মধ্যদিয়ে নারীরা আরো স্বাবলম্বী হবে। ‘
জিসান আহমেদ
চুয়াডাঙ্গা
০১৯৪৬-৮৫৩৩৮৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *