চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
মঙ্গলবার ১১ নভেম্বর ২.২০মি. হলিদাগাছি রেইল গেটের পশ্চিমে ট্রেনের ধাক্কায় ১ ব্যক্তি মৃত্যুবরণ করেন। চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের আয়েজ উদ্দিন (৬৫) মৃত মেছের মোল্লার ছেলে বয়স্কভাতা নিয়ে বাড়ি ফেরার পথে রাজশাহী থেকে ছেড়ে আসা কুলনা গামি কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। ঘটনা স্থলে উপস্থিত জনতার সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নিয়ে যাবার সময় আয়েজ উদ্দিন মৃত্যু বরণ করেন। এই তথ্যটি সারদা রেল স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মোহাম্মদ এর সঙ্গে কথা বললে তিনি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *