bas-swadeshচতুর্থ দিনের মতো চলছে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শুরু করা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোবাইল কোর্ট অভিযান।

আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা করা হয়, ঢাকার আমিনবাজার, নতুনবাজার ও নারাণগঞ্জের কাঁচপুরে।

নারায়ণগঞ্জের কাঁচপুরে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)- নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার।

নতুন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ এবং আমিনবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিরুল্লাহ।

সাম্প্রতিক বড় কয়েকটি সড়ক দুর্ঘটনার পর ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এরপর গত ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রাজধানী ঢাকাসহ দেশের সব জেলায় সোমবার থেকে এ অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *