গাইবান্ধা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় মারপিট ও চাঁদাবাজীর ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রুবেলকে (৪৬) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার ভোরে জেলা শহরের মোমিনপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গাইবান্ধা সদর থানা (ওসি) আহমেদ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ওমর ফারুক রুবেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর ভূমি অফিসের কানুনগো খায়রুল আনাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মারপিট ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলা নং-০৯। ওই মামলায় ওমর ফারুক রুবেলকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ওমর ফারুক রুবেল তার লোকজন নিয়ে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে কানুনগো খায়রুল আনামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারপিটসহ ফাইলপত্র তছনছ করেন ওমর ফারুক রুবেল।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি