নতুন মিউজিক ভিডিওতে হৃদয়-সুজানা

redoi sweadesh24নতুন একটি মিউজিক ভিডিওতে আবার একসঙ্গে কাজ করছেন তারকা দম্পতি হৃদয় খান ও সুজানা। হৃদয় খান তার ‘ভাল লাগে না’ অ্যালবামের ‘তুমি হীনা’ গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। এরই মধ্যে মিউজিক ভিডিওর কিছু অংশের শুটিং হয়েছে আমেরিকাতে। মিউজিক ভিডিওতে মডেল হওয়ার পাশাপাশি এটি নির্দেশনা দিচ্ছেন হৃদয় খান নিজেই। আমেরিকাতে যেটুকু অংশের কাজ হয়েছে তাতে ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন কামরুল হাসান। মিউজিক ভিডিওতে যথারীতি হৃদয় খানের সঙ্গে মডেল হিসেবে কাজ করছেন তারই সহধর্মিণী মডেল ও অভিনেত্রী সুজানা। আগামী সপ্তাহে মিউজিক ভিডিওটির বাকি অংশের কাজ করবেন হৃদয়। এ অংশের ডিরেক্টর অব ফটোগ্রাফি’র কাজ করবেন চন্দন চৌধুরী। নতুন মিউজিক ভিডিওটি প্রসঙ্গে হৃদয় খান বলেন, অনেক আন্তরিকতা নিয়ে যথেষ্ট মনোযোগ সহকারে কাজটি করছি। আশা করি নতুন মিউজিক ভিডিওটি শ্রোতা-দর্শকদের ভাল লাগবে। নতুন চমক আছে মিউজিক ভিডিওটিতে। সুজানা আগের চেয়ে আরও অনেক ভালভাবে নতুন আঙ্গিকে নিজেকে তুলে ধরছে এতে। সুজানা বলেন, হৃদয়ের নির্দেশনায় প্রথম তার ‘ছোঁয়া’ অ্যালবামের ‘আড়াল’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করি। তখনই তার সঙ্গে আমার প্রথম পরিচয়। নতুন কাজটিও অনেক ভাল হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ১লা আগস্ট অনেকটা হঠাৎ করেই বিয়ে করেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান ও সুজানা। হৃদয় খানের প্রকাশিত অ্যালবামগুলো হচ্ছে ‘হৃদয় মিক্স’, একক অ্যালবাম ‘বল না’, ‘হৃদয় মিক্স-২’, একক অ্যালবাম ‘ছোঁয়া’, ‘হৃদয় মিক্স-৩’ এবং একক অ্যালবাম ‘ভাল লাগেনা’। বর্তমানে হৃদয় ব্যস্ত রয়েছেন তার ‘হৃদয় মিক্স-৪’ নিয়ে। আর এর পাশাপাশি ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’ এবং এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রেও প্লে-ব্যাক করেছেন । এদিকে গত সপ্তাহে হৃদয় খানের ফেসবুক ফেনপেইজ ভেরিফাইড হয়েছে। এখন থেকে এ শিল্পীর কাজের আপডেট পাওয়া যাবে ww w.facebook.com/ridoykhanfanpage-এ।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি