বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার বেলা ১২টার দিকে বিএনপি কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টোরিয়া হোটেলের সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা যায়, এদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *