bsf_bd_Swadeshnews24
জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধ : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোষ্ট সীমান্ত দিয়ে ওমর ফারুক (১৬) নামে এক কিশোরকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ ।

ওমর ফারুক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শামসুদ্দিনের ছেলে।

রোববার দুপুর ১ টায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার খোরশেদ আলম, চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ এস কে মাহবুব এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দিপক থাপ্পা ও ইমিগ্রেশন ইনচার্জ এস আই সঞ্জয় গুহ।

বিজিবি জানায়, গত ৩১ জুলাই ২০১৩ সালে ওমর ফারুক বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শ্যামকুড় সীমান্ত ৬১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যান্তরে প্রবেশ করলে ফতেহপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে কৃষ্ণনগর থানায় সোপর্দ করে। এরপর ওমর ফারুককে আদালতে প্রেরণ করা হলে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত কৃষ্ণনগর সেফহোমে রাখার নির্দেশ দেয়। দীর্ঘ এক বছর চার মাস সেফহোমে থাকার পর রোববার দুপুরে বিএসএফ তাকে বিজিবির কাছে ফেরত দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *