tusar swadesgযুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গ রাজ্যের বাফেলোয় মঙ্গলবার ব্যাপক তুষারঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে লোকজন গাড়ি ও বাড়িঘরে আটকা পড়েছে।
ইরি কাউন্টির নির্বাহী কর্মকর্তা মার্ক পোলোনকার্জ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের কাউন্টির অনেক এলাকায় মাত্র তিনদিনে রেকর্ড পরিমাণ তুষারপাতের ঘটনা ঘটেছে।’ তিনি আরো জানান, এতে চারজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নায়াগ্রার কাছে নগরীর দক্ষিণের অনেক এলাকায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে চার থেকে পাঁচ ফুট উচ্চতার তুষার জমে গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তুষারপাতের ঘটনায় অনেক গাড়ি রাস্তায় এবং লোকজন ঘরবাড়িতে আটকা পড়েছে।
গভর্নর অ্যান্ড্রিউ কোমো জানান, ভুক্তভোগী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *