শনিবার সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বাস ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহত ফজল মিয়া কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার সাজাইসদর পাড়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক জানান, সকাল পৌনে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় কালিয়াকৈর পরিবহনের একটি বাস ও বিপরীতগামী একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাকা দেয়। এতে রিকশাচালক ও তিন যাত্রী মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকশার চালক ফজল মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ সময় মারাত্মক আহত রিকশাযাত্রী মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *