টিকিট যেন সোনার হরিণ

odiটেস্ট ম্যাচে দর্শক টানতে পারেনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তৃতীয় টেস্টের শেষ দিনে জিম্বাবুয়েকে টাইগারদের হোয়াইটওয়াশ করার ইতিহাস দেখতে শেষ পর্যন্ত দর্শক বেড়েছিল। তবে আজকের প্রেক্ষাপট ভিন্ন। বসুন্ধরা সিমেন্ট ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরুর অনেক আগে থেকেই স্টেডিয়ামের আশে-পাশে দর্শকের লম্বা লাইন। তামিম-সাকিব-মাশরাফিরা নামবে রঙ্গিন পোশাকে। স্টেডিয়ামে দর্শক প্রবেশের গেট খুলে দেয়া হয়েছে। এক একটি আসন পূর্ন হয়ে ভরে উঠছে পুরো গ্যালারি।

খেলা শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। তবে সকাল থেকেই জহুর আহমেদ চৌধুরীর প্রধান গেটের সামনে দর্শকরা ভিড় জমায়। নির্দিষ্ট ৪টি স্থান ছাড়া টিকিট বিক্রি হচ্ছে না। এ কথা জানা নেই অনেক ক্রিকেট পাগলের। সকাল থেকেই একটি টিকেটের আশায় ভিড় করেছেন অসংখ্যা দর্শক। রিফাত নামে এক দর্শক জানান, আমরা ভেবেছিলাম খেলার দিন স্টেডিয়ামেই টিকিট বিক্রি হবে। গতকালও (বৃহস্পতিবার) এসে ঘুরে গেছি। হালি শহরেও গিয়ে বিশাল লাইন দেখে আর টিকিট নিতে পারিনি।

আজ শুক্রবার ও আগামি রোববার প্রথম ‍দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর পর আগামি ২৬, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর বাকি ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।