কামরুল ইসলাম হৃদয়, ব্যুরো প্রধান, চট্টগ্রাম: একের পর এক সোনা চোরাচালানের ঘটনার গোয়েন্দারা সম্প্রতি যে তদন্ত শুরু করেছেন তার সূত্র ধরে বের হয়ে আসছে বিমান,কাস্টমস ও বেসামরিক বিমান কর্তৃপক্ষ(সিএএবি) এর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নাম। এ কারণে শিগগিরই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে খুব বড় ধরনের অভিযানের পরিকল্পনা করেছেন গোয়েন্দারা।
ইতোমধ্যে পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি) এর সদস্যরা এই চক্রের সঙ্গে সম্পৃক্তদের একটি নতুন তালিকা প্রস্তুত করেছেন। ১৫ জনের ওই তালিকায় নাম রয়েছে বিমানের একজন ক্যাপ্টেন থেকে শুরু করে দুই জন ফ্লাইট স্টুয়ার্ডেরও।
ডিবি’র একজন তদন্তকারী জানান,এরইমধ্যে তারা ওই ১৫ জনের ঠিকানা এবং যাবতীয় সব তথ্য সংগ্রহ করেছে। শুক্রবার রাতে বা শনিবার সকালেই এই অভিযান শুরু হতে পারে। এ ব্যাপারে কাউকে রেহাই দেওয়া হবে না বলেও জানান ওই ডিবি কর্মকর্তা।
ডিবি কর্মকর্তারা বলছেন,তারা মোটামুটি ৪০ জনের একটি তালিকা প্রস্তুত করেছেন। এই তালিকায় বিমান কর্মকর্তারা ছাড়াও কিছু বহিরাগত মানুষ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীও রয়েছেন। এসব ব্যবসায়ীরা অারব অামিরাতসহ বিভিন্ন দেশের চোরাকারবারীদের কাছ থেকে অর্থ নিয়ে অাসেন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দেওয়ার জন্য। রা
জানা গেছে,গোয়েন্দারা প্রাথমিকভাবে সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত পুরো চক্রটির হদিস বের করতে চাইছেন। তবে ওই সব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা কালো টাকার বিনিময়ে যে অবৈধ সম্পত্তি অর্জন করেছেন সে বিষয়ে তারা এখনো কোনও কাজ করছেন না