ঢাকার রিকশা গিনেস রেকর্ড বুকে

riksa swadesh24ঢাকার রিকশা এবার স্থান করে নিচ্ছে গিনেস রেকর্ড বুকে। ঢাকার যাতায়াতের মোট ৪০ শতাংশ হয় রিকশার মাধ্যমে এমন তথ্য সন্নিবেশিত হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৫ সালের প্রকাশনায়।

বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন প্রায় ৫ লক্ষাধিক রিকশা চলাচল করে। গিনেস বুকের রিকশার তথ্যের জন্য ফেব্রুয়ারি মাসে Planning Transportation & Guinness World Records Consultation ডাব্লিউবিবি ট্রাস্টের (বাংলাদেশের ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ) মিডিয়া অ্যাডভোকেসি অফিসার সৈয়দ সাইফুল আলমের ব্লগটি পড়ে তার সঙ্গে যোগাযোগ করেন। সৈয়দ সাইফুল আলম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঢাকার রিকশার তথ্য প্রদান করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ২০১৫ বইয়ে লেখা হয়েছে, ‘একটি শহরেই সর্বাধিক রিকশা। বাংলাদেশের ঢাকাতেই কমপক্ষে পাঁচ লক্ষাধিক রিকশা চলাচল করে। ১৫ মিলিয়ন মানুষের শহর ঢাকার ৪০ শতাংশ মানুষই রিকশায় চড়ে।’

ঢাকার প্রতিবন্ধি, নারী ও শিশুদের যাতায়াতের প্রধান মাধ্যম রিকশা। পরিবেশবান্ধব, নারী, শিশু ও প্রতিবন্ধিদের যাতায়াত নির্বিঘ্নে করার জন্য গত ১০ বছর বিভিন্নভাবে কর্মসূচি অব্যাহত রেখেছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। ঢাকার রিকশার ইতিবাচক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সাইফুল আলম প্রচারণা চালাচ্ছেন। এছাড়া রিকশা বিষয়ক তার অনেক প্রবন্ধ দেশি বিদেশি পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি