messi-barcelona-celebrationআবারও হ্যাটট্রিক করলেন মেসি। আবারও ইতিহাস গড়লেন বার্সেলোনা তারকা। গতকাল চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে বার্সেলোনা ৪-০ গোরে হারিয়েছে আপোয়েলকে। লা লিগায় গত ম্যাচে হ্যাটট্রিক করার আপোয়েলের বিপক্ষেও হ্যাটট্রিক করলেন মেসি। এ সুবাদে চ্যাম্পিয়ন্স লীগে সর্বাধিক গোলের রেকর্ড গড়লেন তিনি। মেসির বর্তমান গোল সংখ্যা ৭৪। এরআগে ৭১ গোল নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রাহুল গঞ্জালেসের। গতকাল ২৭ মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। গোলটি করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই সুয়ারেসের প্রথম গোল। এরপরই শুরু হয় মেসির গোল উৎসব। ৩৮ মিনিটে রাফিনার বাড়ানো বলে ডান পায়ে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। ৫৮ মিনিটে রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে দেন মেসি। ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় বার্সেলোনার রাফিনাকে। তবে ৮৪ মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আপোয়েলের  ব্রাজিলিয়ান ডিফেন্ডার  জোয়াও গিলেরমেকে। দুই দলই পরিণত হয় দশ জনের দলে। ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন  মেসি। বাঁ দিক থেকে পেদ্রোর পাসে গোলটি করেন তিনি। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে  এডিনসন কাভানি ও জ্লাতান ইবরাহিমোভিচের নৈপুণ্যে নিজেদের মাঠে আয়াক্স আমস্টারডামকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পিএসজি। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ১ ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করলো পিএসজি।

Posted by Ab Emon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *