sonam-embed সোনম কাপুরকে এবার যে সিনেমাতে দেখা যাবে তার গল্পটা নিয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা থাকা স্বাভাবিক। এই গল্প যে তার বাস্তব জীবনের সাথে একদমই মিলে গেছে। সিনেমাটিতে তিন জন অভিনেতাকে দেখা যাবে সোনমের মন জয় করতে অস্থির হয়ে পড়েছে।
আরবাজ খানের পরিচালনায় কমেডি ধাঁচের ‘ডলি কি ডোলি’সিনেমাটিতে সোনম কাপুর অভিনয় করছেন। সিনেমাটিতে অভিনয় করা সোনমের ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এই সিনেমাতে সোনম মজার একটি চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গেছে।
ডলি কি ডোলি সিনেমাটিতে সোনম একজন মুক্ত ধারার মেয়ে এবং সোনমই সেই বিশেষ মেয়ে যাকে সবাই বিয়ে করতে চান। তার বিপরিতে তিন জন অভিনেতা অভিনয় করছেন যাদের প্রত্যেকেই সোনমকে বিয়ে করার ব্যাপারে মরিয়া। এই তিনজন হলেন পুল্কিত সম্রাট, রাজ কুমার রাও এবং বরুণ শর্মা।
উল্লেখ্য, সিনেমাটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *