Zhilik_Imran_SwadeshNews24Saimur, SwadeshNews24.com: শীঘ্্রই নতুন বছরের শুরুতেই একসাথে দেখা যাবে দুই জনপ্রিয় কন্ঠ শিল্পীকে।  চ্যানেল আই সেরা কন্ঠের জনপ্রিয় তরুণ সঙ্গীত পরিচালক ও কন্ঠ শিল্পী ইমরান এবং কন্ঠ শিল্পী ঝিলিক। ইতি মধ্যেই ইমরান তার কন্ঠ, সুর ও সঙ্গীত পরিচালনার মাধ্যমে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন আর ঝিলিক তো ঝিলিক দেখিয়েই চলছেন। কিছুদিন আগেই তার নুতন গান প্রকাশ পেল। আবার সকল শ্রোতাদের তাক লাগানো জন্য নতুন বছরের শুরুতেই আসছে ‘বেসামাল’ গান নিয়ে। গানটি লিখেছেন প্রজন্মের আর এক জনপ্রিয় গীতিকার ফয়সাল রাব্বিকিন। সুর ও সঙ্গীত আয়োজন করেছে ইমরান আর কন্ঠ দিয়েছেন ঝিলিক। ঝিলিক আর ইমরানের বেসামাল গানটি শ্রোতাদের কতটুকু বেসামাল করবে তার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *