বরিশালে হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

বরিশালে হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা
বরিশালে হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশের তিন সদস্যসহ ২৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ১০টায় নগরের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে ১০ দফা দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ লাঠিপেটা করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ ১০ দফা দাবিতে তাঁরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। একই দাবিতে আজ সকাল ১০টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে তাঁরা বান্দরোডে যান। পুলিশ তাঁদের বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য ওপর ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ তাঁদের বেধড়ক লাঠিপেটা করে। এ ঘটনায় কমপক্ষে ২৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আটক করা হয়েছে একজন ছাত্রীসহ ১৪ শিক্ষার্থীকে।

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ হোসেন  বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছিলাম। পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।’

পুলিশের দাবি, আন্দোলনের নামে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধার সৃষ্টি করেন। সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলেও তাঁরা শোনেননি। তাঁরা পুলিশের সঙ্গে বিরোধে জড়ান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে তাঁরা ক্ষিপ্ত হন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম ও কনস্টেবল বেলাল হোসেনসহ পুলিশের তিন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে। আটক করা হয় ১৪ শিক্ষার্থীকে।

 

Collected

Post by : Shishir Azim Akash

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের