থাইল্যান্ডকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ হকি দল

imagesচাইনিজ তাইপেকে উড়িয়ে দেয়ার পর থাইল্যান্ডকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ হকি দল। জুনিয়র এএইচএফ কাপ হকিতে থাইল্যান্ডকে ১০-০ গোলের বড় ব্যবধানে হারালো স্বাগতিকরা। টুর্নামেন্টে এটাই কোন দেশের বড় ব্যবধানে জয়। বাংলাদেশের খোরশেদ ও মিলন তিনটি করে, কৌশিক দু’টি এবং সারোয়ার ও রোমান একটি করে গোল করেন।
আগের দিন সাত গোলের পাঁচটিই এসেছিল পেনাল্টি কর্নার (পিসি) থেকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে দেখা গেল ঠিক তার উল্টো। ১০ গোলের মাত্র তিনটি আসে পিসি থেকে। খেলেই গোল তুলে নেয়ায় মনোযোগী ছিলেন খেলোয়াড়রা। থাইল্যান্ডের মতো দলকে পেয়ে শুরু থেকেই গোল আদায় করতে থাকে স্বাগতিকরা। মাত্র ৩ মিনিটে সরাসরি হিটে সারোয়ার গোলের খাতা খোলেন (১-০)। মিনিট চারেক পর পিসি থেকে মিলনের পুশে বল স্টপ করেন সারোয়ার। সেই বলে ফ্লিক করে গোল আদায় করেন খোরশেদ (২-০)। ১১ মিনিটে আবারও পিসি থেকে সেই মিলন, সারোয়ার এবং খোরশেদের কম্বিনেশনেই তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ (৩-০)। ২১ মিনিটে থাইল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে একক প্রচেষ্টায় গোল করেন মিলন (৪-০)। মিনিট দুয়েক পর পিসি থেকে স্বাগতিকরা আরও এগিয়ে যায় কৌশিক, সারোয়ার ও খোরশেদের কম্বিনেশনে (৫-০)। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও থাইল্যান্ডকে কোন সুযোগ দেয়নি বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেই ম্যাচের ৩৯ মিনিটে মিলনের পাসে কৌশিক হিট করলে থাইল্যান্ডের জালে জড়ায় বল (৬-০)। দু’মিনিট পরেই শিটুলের পাওয়ার হিটে মিলনের পুশ রুখে দেন থাই গোলকিপার। কিন্তু ফিরতি বলে ফের হিট করে গোল করেন মিলন (৭-০)। ৪৪ মিনিটে সুযোগ সন্ধানী রোমানও দলকে গোল পাইয়ে দেন (৮-০)। চার মিনিট বাদে দলকে নবম গোলটি আদায় করে দেন কৌশিক (৯-০)। আর ৫৭ মিনিটে সারোয়ার, রোমান ও মিলনের কম্বিনেশনে গোল পেয়ে ১০-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ ১৩ মিনিটে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। একটি গোলও শোধ দিতে পারেনি থাইল্যান্ড। ফলে ১০-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

Posted by Ab Emon

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের