আবারো সাকিবের ১০ হাজার টাকা জরিমানা

sakib al hasan_bangladesh_swadeshনিষেধাজ্ঞার আঁচ এখনো শরীর থেকে যায়নি। তারমধ্যেই সাকিব আল হাসানকে আবার গুনতে হচ্ছে নগদ টাকা।

ঢাকা প্রিমিয়ার লিগে অপেশাদারি আচরণের দায়ে সাকিব আল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, শেখ রাসেলের হয়ে খেলা সোহাগ গাজীকে এক ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ারের সাথে অসদাচরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সাকিবের। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি ওবায়দুল হক।

সাকিব এই কাণ্ডটি তখনই ঘটালেন যখন তার বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞাটি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রায় কাছাকাছি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হয় প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচটি। খেলার এক পর্যায়ে বোলিং করতে আসেন লিজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক সাকিব আল-হাসান।

বোলিং করার সময় প্রতিপক্ষের ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তার আবেদনে সাড়া দেননি। এতেই ম্যাচের দায়িত্বরত আম্পায়ার মিজানুর রহমানের সাথে বিতর্কে জড়িয়ে পরেন সাকিব।

ম্যাচ শেষে সাকিবের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন আম্পায়ার মিজানুর রহমান। এরপর সাকিবের ১০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়।

 

Posted by Ab Emon

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের