সময় হলেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পার্টি: এরশাদ

Ershadজাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সময় হলেই জাতীয় পার্টি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংসদের বিরোধীদলীয় নেতা আমার স্ত্রী রওশন এরশাদ।

বুধবার বিকেলে রংপুরে তিনদিনের সফরে এসে পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি এ দুইদলকে আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

এরশাদ বলেন, মানুষ চায় পরিবর্তন। এই পরিবর্তন আনতে প্রয়োজন জাতীয় পার্টির। কারণ জাপার নয় বছর দেশের মানুষ ছিল শান্তিতে।

দেশের অবস্থা ভালো নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। খুন ও ছিনতাই বেড়ে গেছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে। সেই সাথে ছাত্রলীগ নিজেদের মধ্যে কর্তৃত্বের লড়াইয়ে খুনোখুনিতে মেতে উঠেছে। বন্ধ হয়ে যাচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফলে সাধারণ শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসীরা দিনে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে। এতেই বোঝা যায় দেশের আইন শৃংখলা পরিস্থিতির কত অবনতি হয়েছে। এসব দেখে বুঝা যায় দেশের মানুষ ভাল নেই। দেশে অশান্তি বিরাজ করছে।

সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তীব্র সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, প্রশ্নপত্র ফাঁস হলেও এখন পর্যন্ত সরকার তা বের করতে পারেনি কারা এ কাজের সাথে জড়িত কারো শাস্তিও হয়নি।

দেশে এখন অর্থনৈতিক মন্দা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ না বাড়লে দেশ আগামীতে মহাসংকটে পড়বে। তাই সরকারের এ বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি ও এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আছিপ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ।

post by Usman gony

 

See more at: http://www.swadeshnews24.com/2014/12/04

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের