বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

1_183957মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেয়াসহ ১০ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধকারী আইএইচটি (ইন্সটিটিউট অ্যান্ড হেলথ টেকনোলজি) শিক্ষার্থীদের ওপর বুধবার লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ অর্ধশত আহত হয়েছে।
বেলা ১১টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে নগরীর বান্দ রোডে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩৫ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার ২৯ জনই ছাত্রী। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ ১৪ শিক্ষার্র্থীকে আটক করে। এর মধ্যে অধিকাংশই ছাত্রী বলে জানা গেছে।
আন্দোলনে নেতৃত্ব দেয়া আইএইচটি শিক্ষার্থী মো. হোসেন জানান, প্যারামেডিকেল শিক্ষাবোর্ডের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়াসহ ১০ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে মেডিকেল কলেজের সামনে বান্দ রোডে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করছিলেন। কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে সমাবেশ পণ্ড করে দেয়। এ সময় ছাত্রীদের ওপর পুরুষ পুলিশের হামলাকে নারী নির্যাতন হিসেবে আখ্যায়িত করে এর বিচার দাবি করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিচার না হলে ইন্সটিটিউট বন্ধ করে দেয়াসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এ বিষয়ে বরিশাল নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান পিপিএম জানান, বুধবার শিক্ষার্থীদের সড়ক অবরোধকালে পুলিশ তাদের বোঝাতে গেলে শিক্ষার্থীরা অনাকাক্সিক্ষত আচরণ করায় জনগণের চলাচলের সুবিধার্থে পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। –

post by Usman gony

See more at: http://wwwswadeshnews24.com/first-page/2014/12/04

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের