বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল বের করে দেওয়া উচিত: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সকালে সিলেটে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ২০ নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলগুলো ঢোকায় সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। তাই রাজনৈতিক দলগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া উচিত। এ চিন্তা এখন করতে হবে।’

দুর্নীতিতে বাংলাদেশের দুই ধাপ এগিয়ে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে দুর্নীতি কমে। তাই আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হওয়া দরকার।’

দুর্নীতি কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৬২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা পাঁচ বছর আগে সরকারি অফিসগুলোতে বেতন-ভাতা বাড়িয়েছিলাম, কিন্তু এর পরও দুর্নীতি কমেনি, এটা দুঃখজনক।’

কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে অর্থমন্ত্রী সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

Collected

Post By : Shishir Azim Akash

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের