পুরস্কার বিতরণের সময় আমুল বদলে গেল ট্রফি!

trophyজিম্বাবুয়েকে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই ধবলধোলাই করেছে বাংলাদেশ। সোমবার ওয়ানডে সিরিজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই ফরম্যাটের জয়ী দুই অধিনায়ক মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মর্তুজার হাতে বিজয়ের স্মারক ট্রফি তুলে দিয়েছেন। পত্র-পত্রিকায় এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই অধিনায়কের হাস্যোজ্জ্বল ছবিও প্রকাশ হয়েছে।

কিন্তু গণ্ডগোলটা বেঁধেছে ওয়ানডে ট্রফি নিয়ে। সিরিজ শুরুর আগে দু’দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা যে ট্রফি নিয়ে ফটোসেশন করলেন, সিরিজ শেষে পুরস্কার বিতরণের সময় আমুল বদলে গেল সেই ট্রফি!

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ট্রফি উম্মোচনের ছবি এবং সিরিজ জয়ের পর পুরস্কার হিসেবে দেয়া দুই ট্রফির ছবি পাশাপাশি পোস্ট করে ফেসবুকাররা জানাচ্ছেন তাদের মতামত।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে দেয়া আছে দুটি ছবিই। সিরিজ শুরুর আগে প্রথমটিতে মাশরাফি আর চিগুম্বুরা দু’জন মিলে যে ট্রফি হাতে ছবি তুলেছেন, সেটার সঙ্গে মিল নেই সিরিজে শেষে দেয়া পুরস্কারের ট্রফিটি।

প্রধানমন্ত্রীর পাশে ট্রফি হাতে টেস্ট এবং ওয়ানডে শিরোপাজয়ী দুই অধিনায়ক মুশফিক ও মাশরাফি…. ট্রফি নিয়ে তেলেসমাতি!
ওয়ানডে সিরিজি শুরুর আগে দুই দলের অধিনায়ক যে ট্রফি উন্মোচন করেছিলেন, সিরিজ জয়ের পর মাশরাফির হাতে কেন ভিন্ন ট্রফি তুলে দেয়া হলো? এ প্রশ্নের জবাবে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘আসলে শুরুতে আমাদের কোনো নির্দেশনা ছাড়াই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট ট্রফিটা বানিয়েছিল এবং সেটা উম্মোচন করা হয়েছে। কিন্তু পরে ওই ট্রফি পছন্দ না হওয়ায় আমরা নতুন করে আরেকটি ট্রফি বানাতে বলেছি।’

কিন্তু প্রশ্ন হলো, বিসিবির অজান্তে তো আর ট্রফি বানানো কিংবা প্রদর্শন হয়নি। ট্রফি নিয়ে লুকোচুরি করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যামে বিসিবি বিরুদ্ধে চলছে সমালোচনার ঝড়।

ফেসবুকে একজন লিখেছেন, ‘আহারে কি চমৎকার!! ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুই অধিনায়কের ওয়ানডে ট্রফিসহ পোজ দিলেন। কিন্তু খেলা শেষে মাশরাফির হাতে যে ট্রফি দেয়া হল সম্পূর্ণ অন্য একটা ট্রফি, কিছুই বুঝলাম না।’

 

Posted by Ab Emon

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের