অরিজিতের দুঃখপ্রকাশ

অরিজিত
অরিজিত

বাংলাদেশের শ্রোতা, দর্শক ও ভক্তদের  কাছে দুঃখপ্রকাশ করলেন ভারতের এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। আজ শুক্রবার ঢাকার যমুনা ফিউচার পার্কে আয়োজিত কনসার্টে গান করার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত ঢাকায় আসা সত্ত্বেও গান না করেই ফিরে যেতে হচ্ছে তাঁকে।
আজ শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান অরিজিৎ সিং। কনসার্ট উপলক্ষে আজ সকালে ঢাকার ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকায় আসার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েই তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। এতে অসুস্থ অরিজিৎসহ আয়োজক কর্তৃপক্ষও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অরিজিৎ বলেন, ‘আজ সন্ধ্যায় ঢাকায় দর্শকদের সরাসরি গান শোনানোর কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে আমি আজ গান গাইতে পারছি না। বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসেন, তাঁদের ভালোবাসার কারণে অসুস্থ শরীর নিয়ে ঢাকায় এসেছি। কিন্তু এই অবস্থায় গান করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কথা দিচ্ছি, আগামী ১২ ডিসেম্বর একই সময়ে, একই ভেন্যুতে আমি আবার গান শোনাতে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’
অরিজিৎ সিংকে দেওয়া চিকিৎসক রঞ্জন রায়ের সার্টিফিকেটঢাকার দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করে অরিজিৎ বলেন, ‘আমি জানি আজকের কনসার্টের জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। একদম শেষ মুহূর্তে এসে কনসার্ট বাতিলের খবরে অনেকেই মর্মাহত হবেন। আমিও একটা সময় এ ধরনের অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। বিষয়টা অনেক কষ্টের। তাই এ ধরনের কষ্ট আমি বুঝি। কিন্তু অসুস্থতার ওপর তো আমাদের কারও কোনো হাত নেই। আমি ঢাকার দর্শকদের অনুরোধ করব, আপনারা ধৈর্যহারা না হয়ে অপেক্ষা করুন। ইনশা আল্লাহ আগামী শুক্রবার আমরা আনন্দ-উল্লাসে মেতে উঠব। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন।’
চোখে ভাইরাস সংক্রমণের কারণে কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন অরিজিৎ। কিন্তু দুদিন ধরে তা বড় আকার ধারণ করেছে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আজকের ঢাকার কনসার্টে গাইতে পারছেন না তিনি। অরিজিৎ কলকাতার চক্ষুবিশেষজ্ঞ চিকিৎসক রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। গতকাল বৃহস্পতিবার দেওয়া ব্যবস্থাপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘অরিজিৎ সিং চোখের সমস্যায় ভুগছেন। ২৪ ঘণ্টায় তা মারাত্মক আকার ধারণ করেছে। ডান চোখের সমস্যার কারণে তাঁর মুখে এবং কানে ব্যথাও হচ্ছে। এ অবস্থায় তাঁকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার অনুরোধ করছি।’

 

 

Collected

Post by : Shishir Azim Akash

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের