বায়তুল মোকাররমের গেটে ইসলামী আন্দোলনের অবস্থান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাশের রাস্তায় সমাবেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। হজ সম্পর্কে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদ জানাতে তাঁরা সেখানে সমাবেশ করছেন।

ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তব্যরত গুলিস্তান পুলিশ ফাঁড়ির দায়িত্বরত (ইনচার্জ) সার্জেন্ট নাসিরউদ্দিন বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে তাঁদের প্রস্তুতি রয়েছে।

সমাবেশ করতে বাধা দিলে আগামী রোববার হরতালের হুমকি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এ হুমকি দেন।

মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী দেশে ফেরার পরদিন ২৫ নভেম্বর বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশ থেকে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে সংসদে আইন পাস করার দাবিতে ইসলামী আন্দোলন ৫ ডিসেম্বর সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ ও সংসদ অভিমুখে পদযাত্রা কমর্সূচি দিয়েছিল। কিন্তু দলটি গতকাল রাত ১০টা পর্যন্ত সমাবেশের জন্য পুলিশের অনুমতি পায়নি। আজ তাঁরা বায়তুল মোকাররমের উত্তর পাশের রাস্তায় সমাবেশ করেন।

Collected

Post By : Shishir Azim Akash

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের