ধানমন্ডির হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ

শুক্রবার ধানমন্ডির একটি মহিলা হোস্টেল থেকে আশিকা আক্তার নামে এক ছাত্রীর (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইউল্যাব ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষে পড়তেন। ধানমন্ডির ৮/এ সড়কে একটি মহিলা হোস্টেলের ষষ্ঠ তলার একটি কক্ষে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে আশিকাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান বশির উদ্দিন নামের এক যুবক। তখন কর্তব্যরত চিকিৎসক আশিকাকে মৃত ঘোষণা করেন।
বশির নিজেকে আশিকার চাচাতো ভাই পরিচয় দিয়ে হাসপাতালে সাংবাদিকদের বলেন, হোস্টেল কর্তৃপক্ষের ফোন পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হোস্টেলে যান। সেখানে গিয়ে দেখেন, হোস্টেলের লোকজন ওই কক্ষের দরজা প্রায় ভেঙে ফেলেছেন। কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন আশিকা। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, ওই কক্ষে আশিকা ছাড়া আরও একজন মেয়ে থাকেন। বিকেলে ওই মেয়ে বাইরে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরে এসে দেখেন, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি বিষয়টি হোস্টেলের কর্মকর্তা-কর্মচারীকে জানান। পরে দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখা যায়।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আশিকার মোবাইল থেকে পাঠানো একটি ম্যাসেজ দেখে তাই ধারণা করা হচ্ছে।
post by ashiqur rahman swadeshnews24.comsweetsuicide

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের