ফেব্রুয়ারিতে ঢাকা আসতে পারেন মোদি

ফেব্রুয়ারিতে ঢাকা আসতে পারেন মোদিপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্রে এ আভাস পাওয়া গেছে। তবে দিন-তারিখ এখনও ঠিক হয়নি।

সূত্র জানায়, আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সফর শেষ হলে নরেন্দ্র মোদির ঢাকা সফরের তারিখ চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারতের কূটনেতিক পর্যায়ে এ ব্যাপারে একটি আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদি ফেব্রুয়ারির ১০ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন ঢাকা সফরে আসতে পারেন।

তার সফরের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঢাকা সফরের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গেই ঢাকা আসবেন বলে সূত্র জানায়।

এর আগেই ভারতের সংসদে স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থন বিল পাস হবে এবং তিস্তা চুক্তির বিষয়টিও চূড়ান্ত হতে পারে। নরেন্দ্র মোদির ঢাকা সফরেই ওই দুটি চুক্তি স্বাক্ষরের জোর সম্ভাবনা রয়েছে বলেও সূত্র জানায়।

post by Usman gony

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের