khaledaসাজ্জাদ হোসেন ঢাকা ঃবিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি চলছে। অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মামলার বাদী ও প্রথম সাক্ষীর অসমাপ্ত সাক্ষ্যগ্রহণ পেছাতে মোট চারটি আবেদন জানান খালেদার আইনজীবীরা।

পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতের সোমবার এ শুনানী হচ্ছে।

খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির রয়েছেন মামলার প্রথম সাক্ষী ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদ। এর আগে গত ২২ সেপ্টেম্বর ও ১ ডিসেম্বর সাক্ষ্য দেন তিনি। খালেদার বিরুদ্ধে দায়ের করা অপর মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও তিনি বাদী ও প্রথম সাক্ষী। একই আদালতে বিচার চলছে এ মামলারও।

আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে চারটি সময়ের আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এর মধ্যে এ আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আবেদন শুনানির জন্য অপেক্ষমান থাকার কথা বলে দুই মামলায় দু’টি আবেদন করা হয়েছে। অন্য দুই আবেদন করা হয়েছে খালেদার নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে।

আবেদনে তার আইনজীবীরা দাবি করেছেন, এ আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আবেদন জানানো হয়েছে, যা শুনানির জন্য অপেক্ষমান। এছাড়া খালেদা জিয়া এ আদালতে হাজির হতে নিরাপত্তাহীনতা বোধ করেন। তাই উচ্চ আদালতে করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *