সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের পিঠা মেলা

pitha-utsob_swadesh24রিয়াদের মরুর বুকে আল তাবিয়া কমিউনিটি সেন্টারে ষড় ঋতুর বাংলাদেশের শীতের ঐতিহ্যবাহী পিঠা মেলার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘আমরা ক’জনা’।
মেলায় প্রবাসী আবহমান বাংলার গৃহিনিদের তৈরি বাংলাদেশের শতাধিক রকমের পিঠা স্থান পায়।
সংগঠনটির সভাপতি আজাদ কামালের সভাপতিত্বে ও সদস্য মুসা বাবুর উপস্থাপনায় পিঠা মেলায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান মোহাম্মদ আইয়ুব।
তিনি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আবহমান বাংলার পিঠা উৎসবের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং সবাই বাংলাদেশের কল্যাণে কাজ করবেন সেই প্রত্যাশা করছি। আমাদের প্রবাসী সন্তানরা যখন দেশীয় ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে ঠিক সেই মুহূর্তে ‘আমরা ক’জনার’ দেশীয় পিঠা উৎসব অবশ্যই প্রসংশনীয় উদ্যোগ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের খাইরুল আলম, মনিরুল ইসলাম, মোশারফ হোসেন, সারওয়ার আলম, ফারজানা মান্নান, ইঞ্জিনিয়ার আফসারুল আলম, অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম, কাজি সেলিম, সেলিম ভুইয়া, ফারুক আহমেদ চান।
এছাড়া আমির ফয়সাল, রফিকুল ইসলাম মিল্টন, বজলুর রহমান টুটুল, শাহিন খান, রনি, আলি হায়দার, ওয়াহিদুজ্জজামানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও নানা শ্রেণী-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
পিঠা মেলায় অংশ নেয়া স্টলগুলোর মধ্য থেকে মজাদার সেরা পিঠার জন্য ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।
মেলার অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্রতে বিজয়ীদের এলইডি টিভি, মাইক্রোওভেন পুরস্কার দেয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক অহিদুল ইসলাম ।
post by Usman gony

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের