সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক এ চৌধুরী ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) চেয়ারম্যান হিসেবে পরবর্তী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ডিবিএইচের ৬৯তম পরিচালনা পর্ষদ সভায় তাঁকে কম্পানির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই ডিবিএইচ এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রথিতযশা কূটনীতিক ফারুক চৌধুরী বর্তমানে ব্র্যাকের পরিচালনা পর্ষদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। এ ছাড়া তিনি একজন লেখক ও কলামিস্ট হিসেবে সুপরিচিত। –
Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম