Pontingবুধবার আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই এই ঘোষণা দেয়।

আইপিএলের আগামী মৌসুম শুরু হওয়ার আগে জন রাইটের উত্তরসূরি হলেন ৩৯ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান। আগামী এপ্রিলে শুরু হবে টুর্নামেন্টের অষ্টম আসর।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া পন্টিং পরের বছর আইপিএলের ষষ্ঠ আসরে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে খারাপ পারফরম্যান্সের জন্য কয়েক ম্যাচ পরেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান দেশের হয়ে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার।

পন্টিংকে কোচ হিসেবে পেয়ে দারুণ খুশি মুম্বাইয়ের মালিক পক্ষ।

দলটির অন্যতম মালিক ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলের আশা, পন্টিংয়ের অভিজ্ঞতা এবং দক্ষতা দলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *