দ্বিতীয় বিয়ের যোগ রয়েছে হৃত্বিকের!!

imagesচার বছর চুটিয়ে প্রেম করে ২০০০ সালে বিয়ে করেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন ও ইন্টেরিয়র ডিজাইনার সুজান। কিন্তু চলতি বছরের শুরুর দিকে তাদের ১৩ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।

বছর না পেরুতেই কথা উঠেছে হৃত্বিকের দ্বিতীয় বিয়ে নিয়ে। কিন্তু পাত্রী কে? পাত্রী নির্বাচন কি হয়ে গেছে?- এসব প্রশ্ন ঘুরপাক বলিউড পাড়ায়।

এ বিষয়ে হৃত্বিকের পক্ষ থেকে কিছু বলা না হলেও জ্যেতিষরা বলছেন, তার দ্বিতীয় বিয়ে আসন্ন।

জ্যোতিষরা গণনা করে জানাচ্ছেন, মকর রাশির এই জাতকের দুই বছরের মধ্যে দ্বিতীয় বিয়ের যোগ রয়েছে। খুব শিগগিরই বুধের প্রভাবে কেরিয়ারে আরও উন্নতির দিকে এগিয়ে যাবেন এ অভিনেতা।

তবে, সৌভাগ্য সুনিশ্চিত করতে হৃত্বিককে একটি পান্না কিংবা চুনি পড়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

এদিকে ‘ব্যাং ব্যাং’ তারকা হৃত্বিকের সাথে কঙ্কনা রানৌতের প্রেমের গুজব শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। বাবা রাকেশ রোশন পরিচালিত কৃশ সিক্যুয়ালের তৃতীয় ছবিটিতে হৃত্বিকের সাথে অভিনয় করেছেন কঙ্কনা ও প্রিয়াঙ্কা।

গত মাসের শুরুর দিকে এক সাক্ষাৎকারে কঙ্কনা জানিয়েছিলেন তার পছন্দের মানুষ সম্পর্কে, যদিও তিনি নাম জানাননি। সময়মতোই সেটা প্রকাশ করা হবে বলে ভক্তদের আশ্বস্থ করেছিলেন। সেই থেকেই গুজব ছড়াচ্ছে সেই মানুষটি তার সহকর্মী হৃত্বিক নয়তো?

যদিও এক টুইট হৃত্বিক এসব গুজব অস্বীকার করেন।

‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন হৃত্বিক। প্রথম ছবিতেই সুপার হিট এই তারকা একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন।

অন্যদিকে ইন্টেরিয়র ডিজাইনার সুজান তার কর্মক্ষেত্র নিয়েই ব্যস্ত। দুই ছেলে রিয়ান ও রিদনকে নিয়ে সুখেই ছিলেন এ দম্পতি।

 

Posted by Ab Emon

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি