সুসজ্জিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার, সবই করা হবে—- রধানমন্ত্রী শেখ হাসিনা

PM1_6261-9-copy20141210095017প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, সুসজ্জিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার, সবই করা হবে।
বাংলাদেশ বিমান বাহিনীতে কে-৮ ডব্লিউ বিমানের অন্তর্ভুক্তিকরণ উপলক্ষে বুধবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে এর আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, শুধু বিমান বাহিনী নয়, সেনা ও নৌবাহিনীর উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য সরকার বহু পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, বিমান বাহিনী বহরে নবনিযুক্ত ডিজিটাল ককপিট সম্বলিত আধুনিক কে-এইট ডব্লিউ জেট ট্রেইনার বিমানটি বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং খ-৩৯ জেট ট্রেইনার বিমানের প্রতিস্থাপক হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন পরাশক্তি তাদের যুদ্ধ বৈমানিক প্রশিক্ষণে এ বিমান ব্যবহার করেন। কে-এইট ডব্লিউ (ক-৮ড) একটি অত্যাধুনিক ডিজিটাল ককপিট বিশিষ্ট জেট ট্রেইনার বিমান। এই বিমানের অন্তর্ভুক্তি যুদ্ধ বৈমানিক প্রশিক্ষণে আমাদের সক্ষমতাকে বিশ্বমানে নিয়ে যাবে এবং একইসঙ্গে প্রশিক্ষণকে আরো নিরাপদ এবং দ্রুততর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, এই প্রথম কোন জেট ট্রেইনার বিমান ১ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে এসেছে। মাত্র ১০ ঘণ্টার স্বল্প-মেয়াদী প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করায় বৈমানিকদের আন্তরিক অভিনন্দন জানান তিনি। এ প্রসঙ্গে মিয়ানমার সরকারকেও আন্তরিক কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

 

Posted by Emon

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের