নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃজমি সংক্রান্ত ঘটনার জের ধরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর জোয়ানপুরে দু পক্ষের সংঘর্ষে এক পুলিশ সহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে । পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মাধনগরের জোয়ানপুর গ্রামে ১২ শতক জমি নিয়ে হালিমা ও একই গ্রামের লুৎফর রহমানের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল ।এই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে প্রথমে দু পক্ষের মধ্যে উত্তেজনা এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা,ইট পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনা ¯’লে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে । সংঘর্ষে হালিমা পক্ষের আবেদ আলী (৫৮) ও লুৎফরের পক্ষের মন্টর স্ত্রী কহিনুর (৩৫) সহ আরও ৫ জন গুরুতর আহত হয় । এসময় নলডাঙ্গা থানা পুলিশের কনষ্টবল উজ্জল ইটের আঘাতে আহত হয় । আহতদের ¯’ানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপালে পাঠায় ।এব্যাপারে হালিমা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করে । Post navigation আকাশে উড়লেন বাংলাদেশের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট হাজীগঞ্জ শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধা-বৃত্তি পরিক্ষা ২০১৪ অনুষ্ঠিত