কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কটিয়াদীতে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে ৭ লম্পট গণ ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে। মামলার বিবরণে জানা যায় যে, গত ১৬ ডিসেম্বর রাতে রায়খলা গ্রামের কালাচান এর কন্যা হাসি আক্তার (১৬) প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফেরার পথে একই গ্রামের রবিউল, খোকন, হুমায়ুন, ফার“ক, বোরহান, সুজন সহ অজ্ঞাত নামা ১ জন ঐ যুবতীকে ই”ছার বির“দ্ধে অপহরণ করে সিংগুয়া নদীর পাড়ে জনৈক আঃ ছোবহান এর জমিতে নিয়ে যায়। সেখানে লম্পটরা রাতভর পালাক্রমে ধর্ষণ করে। সংজ্ঞাহীন অব¯’ায় হাসি আক্তার নদীর পাড়ে পড়ে থাকা অব¯’ায় ¯’ানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে সংবাদ দেয়। ধর্ষিতার ভাই শাহজাহান ধর্ষিতাকে অসু¯’্য অব¯’ায় উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়া ভর্তি করে। এ ব্যাপারে ধর্ষিতার ভাই শাহজাহান বাদী হয়ে কটিয়াদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে রাতেই ধর্ষণকারী দলের ফার“ক (২৫) কে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), এএসপি সার্কেল, ওসি ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। ওসি (প্রশাসন) হেদায়াতুল ইসলাম ভূঞা জানান অপর ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *