GAI-SHADU-PHOTO

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গরিব ও অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে গাইবান্ধার সাদুল্যাপুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। যায়যায়দিনের পাঠক ও শুভানুধ্যায়ীদের সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারেও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল দেওয়া হয়। সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জার্মান প্রবাসী শাকিল সৈয়দ শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন। সাদুল্যাপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা জজ কোর্টের এডভোকেট ও সমাজসেবক মো. জহুর“ল ইসলাম তোতা। এ সময় উপ¯ি’ত ছিলেন যায়যায়দিনের গাইবান্ধা প্রতিনিধি ও ফোরামের উপদেষ্টা জিল্লুর রহমান মন্ডল পলাশ, ফোরামের সভাপতি জাহিদ খাঁন, সাধারণ সম্পাদক ওয়াই এইচ আর রিয়াদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক নূর সূফী মন্ডল, ব্যবসায়ী হারাধন সাহা, মোজাম্মেল হক, ফোরামের বন্ধু পলাশ সাহা, নিশাদ বস, মুন্না, অনিক সাহা, শুভ কুমার, আকাশ সাহা, তুষার, শাহিদুজ্জামান সাহিদ প্রমুখ। প্রসঙ্গত, উপজেলার দণি জামুডাঙ্গা, হামিন্দপুর, উত্তরপাড়া, কলেজপাড়া, কামারপাড়া ও কলোনী মোড়ের অর্ধশত শীতার্ত মানুষেরর মাঝে এসব কম্বল দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *