picture ahoto muktijoddhaআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখল করে বাড়ি-ঘর নির্মানের চেষ্টা করা কালে সন্ত্রাসীদের হামলায় ৫ ব্যক্তি মারাতœক আহত হয়েছে। আহতরা পলাশবাড়ী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সংঘর্ষের ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগে জানা যায়, শ্যামপুর গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল কবলা দলিল মুলে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন। গত ২০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ওই জমিতে তারই আপন ছোট ভাই আব্দুর রাজ্জাক মন্ডল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক বাড়ি-ঘর তৈরী করার চেষ্টা করেন। খবর পেয়ে মজিদ মন্ডল ও তার ছেলে মেয়েরা ছুটে এসে বাধা প্রদান করলে তাদের উপর ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর মজিদ, তার দুই পুত্র মশিউর রহমান, বজলুর রশিদ, মেয়ে আছমা খাতুন ও স্ত্রী শামছুন্নাহার বেগম মারাতœক আহত হয়ে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাদি হয়ে আঃ রাজ্জাক, হামিদুল, সোয়াইব, হাওয়া, র“হিনাকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় র“হিনাকে থানা পুলিশ গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *