pkআগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তত ৫শ জঙ্গি সদস্য ও সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করবে পাকিস্তান সরকার। নাম প্রকাশ করতে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এরই মধ্যে ৬ সন্ত্রাসীকে ফাঁসি দিয়েছে পাকিস্তান সরকার।

পেশোয়ারে তালেবান হামলার পরই সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সপ্তাহ না পেরুতেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সন্ত্রাসীদের ফাঁসি দেয়া ও জঙ্গিবিরোধী অভিযান শুরু করায় বিমান বন্দর ও কারাগারসহ পাকিস্তানের বিভিন্নস্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার সন্ত্রাস দমনে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, যেকোনোভাবে সন্ত্রাসীদের পাকিস্তান থেকে নির্মূল করা হবে।

এদিকে তালেবানবিরোধী সরকারি অভিযানের সমালোচনা ও পেশোয়ারের স্কুলে সন্ত্রাসী হামলার নিন্দা না জানানোয় ক্ষমা চেয়েছেন ইসলামাবাদের লাল মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *