আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড এই কর্মসূচী পালন করে। শহরের ডিবি রোডে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক এমপি ওয়ালিয়ার রহমান রেজা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীর“, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহামুদুল হক শাহজাদা ও নাজমুল আরেফীন তারেক প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। বক্তারা অবিলম্বে তারেক রহমানের বির“দ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের করে তাকে অবিলম্বে গ্রেফতার করে বিদেশ থেকে নিয়ে আসা এবং বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। Post navigation গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ॥ আহত ৫ গ্রেফতার ১ মানবসমাজ পত্রিকার যুগপূর্তির প্রতিনিধি সম্মেলনে সমাজ উন্নয়নে মানবসমাজ পথ প্রদর্শক ——– রোটা. আলী আশরাফ দুলাল