চাঁদপুরে ফসলি জমি নষ্ট করে তৈরি হচ্ছে স্থাপনা

cdaচাঁদপুর সেচ প্রকল্প এলাকায় ফসলি জমি নষ্ট করে প্রতিনিয়ত গড়ে উঠছে বসতবাড়িসহ নানা স্থাপনা। অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে গড়ে ওঠা এ প্রকল্পের মূল উদ্দেশ্যই এখন ভেস্তে যেতে বসেছে। প্রশাসনের দাবি, ফসলি জমি রক্ষায় নীতিমালা থাকলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় বন্ধ করা যাচ্ছেনা বসতবাড়ি নির্মাণ। কৃষি বিভাগ বলছে, ক্লাস্টার ভিত্তিক বহুতল ভবন নির্মাণ করা গেলে ফসলি জমি রক্ষা করা সম্ভব।

চাঁদপুরের সদর, ফরিদগঞ্জ ও হাইমচর এবং লক্ষ্মীপুরের সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার অংশ বিশেষ নিয়ে গঠিত চাঁদপুর সেচ প্রকল্প। একশো কিলোমিটার বেড়িবাঁধের এই প্রকল্পে চরবাগাদী ও হাজীমারায় রয়েছে দু’টি স্লুইস গেট।

অধিক ফসল উৎপাদন আর বন্যার হাত থেকে বিস্তীর্ণ জনপদ রক্ষা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। কিন্তু প্রকল্প শুরুর পর এ পর্যন্ত ফসলি জমিতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে ২৭ হাজার ঘরবাড়ি।তবে মালিকদের দাবি,নিরুপায় হয়েই ঘরবাড়ি নির্মাণ করছেন তারা।

এদিকে,ফসলি জমি কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তাদের।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, ফসলি জমি রক্ষায় প্রজ্ঞাপন জারি না হওয়ায় ব্যবস্থা নেয়া যাচ্ছেনা’।

এদিকে, ফসলি জমি নষ্ট না করে ক্লাস্টারভিত্তিক বহুতল ভবন নির্মাণে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম’।

প্রায় ৫৪ হাজার হেক্টর জমি নিয়ে ১৯৭৮ সালে চালু হয় চাঁদপুর সেচ প্রকল্প।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের