jamat_sm_774220265গাজীপুরে ১৪৪ ধারা জারি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারের ডা. শফিকুর রহমান দলের পক্ষে এ প্রতিবাদ জানান। ১৪৪ ধারা জারি সরকারের অন্যায়, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত বলে অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান জানান, ২০ দলীয় জোট যেহেতু অনেক আগেই জনসভা করার ঘোষণা দিয়েছিলো। তাই সরকারের উচিৎ ছিলো সহযোগিতা করা। কিন্তু সরকার তা না করে ছাত্রলীগকে দিয়ে জোটের জনসভাস্থলে পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। জনসভা বানচাল করতে সরকার গায়ে পড়ে ঝগড়া করতে চায় বলেও তিনি অভিযোগ করেন।

অন্যায়ভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, সরকারের এই সিদ্ধান্তে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকারেরে স্বৈরাচারী চরিত্র জাতির সামনে ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *