এনায়েত মজুমদার, চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুরের হাজীগঞ্জের বলাখালে রাতের আধাঁরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ঐ ব্যবসায়ীর সর্বস্ব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে আঃ রহিম (৪০)নামের ঐ ব্যক্তি জীবন মৃত্যুর সন্ধিক্ষনে কুমিল্লা মেডিকেল কলেজে চিবিৎসাধীন রয়েছে। আর ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে। পুলিশ ইতিমধ্যে ঘটনা¯’ল পরিদর্শন করেছে। সে দক্ষিন বলাখাল এলাকার মৃত আঃ রহমানের ছেলে।
দক্ষিন বলাখাল এলাকার রিক্্রাচালক ও ঐ ঘটনার প্রত্যক্ষদর্শী তরিক উল্লার ছেলে আমিন উল্লা(৪৫) চাঁদপুর কন্ঠকে জানান, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ি ফিরার পথে দেখি রহিম ভাই মসজিদের কাছে সড়কের পাশে দ্বাড়িয়ে কাঁপছে। এ সময় হারিকেন হাতে রহিম ভাইয়ের কাছে গিয়ে দেখি উনি মাটিয়ে লুটিয়ে পড়ে যা”েছন। ঘটনার প্রায় ২০ গজ দুরে দ্বাড়িয়ে টর্চ লাইট দিয়ে কি যেন খুঁজছে দেখি পাশ^বর্তী মধ্য বলাখাল এলাকার সর্দার বাড়ি ওরফে চৈয়াল বাড়ির বাক প্রতিবন্ধী শাসছল হকের ছেলে বা”ছু মিয়া । রহিম ভাইকে ধরার জন্য বা”চু ভাইকে ডাক দিয়ে কাছে আনি কিš‘ উনি আমাকে এতটুকু সহযোগিতা করেননি । এর পরেই অনেক কষ্ট করে রহিমকে বাড়িতে নিয়ে আসি।
আহত রহিমের চাচাতো ভাই নাজির আহম্মেদ বলেন, ভাইকে বাড়িতে নিয়ে আসা হলে দেখা যায় তার পুরো শরীর ও কাপড় রক্তে ভিজা। সাথে সাথে জামা-কাপড় পাল্টে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাথা ও পেটে বেশ কয়েকটি ছুরিকাহতের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ সময় নাজির আরো বলেণ, ভাই বাজারে বাজারে ব্যবসা করেন আর বাড়িতে আসা যাওয়া করেন। আমাদের জানা মতে উনার কোন শত্রু নেই।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শন ও উক্ত ঘটনার তদন্তকারী কর্মকর্তা রবিউল আউয়াল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হ”েছ এটি ছিনতাই। আরো তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
অপরদিকে বলাখাল বাজার থেকে দক্ষিন বলাখাল এলাকার প্রতাপপুর খেয়া ঘাট পর্যন্ত সড়কে প্রায় সময় বিভিন্ন জনের সর্বস্ব নিয়ে একদল দুর্বৃত্ত। বিশেষ করে রাতের আধারে একটি চক্র ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে। গত সপ্তাহে খেয়াঘাট এলাকায় এক ব্যবসায়ীর সর্বস্ব নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে জানান ¯’ানীয় হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *